গণহিস্টিরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের খানপুরের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি পোশাক কারখানায় গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২০ শ্রমিক। নারায়ণগঞ্জ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের মধ্যে সুরভি, ডলি, জান্নাত, লিজা, সিফাত, শারমিন, রিনা, সুরমা, শেফালী, সাহিদা এবং মরিয়মের নাম জানা গেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম বলেন, অসুস্থ হয়ে আসা শ্রমিকেরা গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। ভয়ের কিছু নেই।