বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নির্বাচনে অধ্যাপক মো. আবদুল গণি মোল্যা সভাপতি ও সৈয়দ শহীদুল ইসলাম মহসচিব নির্বাচিত হয়েছেন। গত বুধবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দুটি সদস্যপদ ছাড়া বাকি পদগুলোতে গণি মোল্যা-শহীদুল ইসলাম প্যানেল জয়ী হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি হামিদুল হক খন্দকার, শাকিল আক্তার ও সৈয়দ আনোয়ারুজ্জামান।
এ ছাড়া মো. ওয়াহিদুর রহমান কোষাধ্যক্ষ ও মো. জাহাঙ্গীর আলম যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হক পাঠান ও দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান। প্রকাশনা সম্পাদক মো. গোলাম সারওয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, বিজ্ঞানবিষয়ক সম্পাদক কাজী শামীম-উজ-জামান ও সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খুরশীদ আলম। কার্যনিবাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক আবদুল আওয়াল রিজভী, আর আর কৈরি ও ইকবাল কাভী প্রমুখ। বিজ্ঞপ্তি।