গণিত অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আগামীকাল শুক্রবার থেকে ঢাকা উত্তর অঞ্চলের ষষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড ২০১৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যেই অলিম্পিয়াডে অংশ নিতে ১৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রায় দেড় শ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আগ্রহী শিক্ষার্থীরা ওই দিনই সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।