গণিত অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গণিত সমিতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ অলিম্পিয়াড হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবদুর রব। তিনি বলেন, এবারের অলিম্পিয়াডে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২০ জন প্রতিযোগী অংশ নেবেন।