প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়বারের মতো এই অলিম্পিয়াডের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সায়েন্স ক্লাব। এতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের প্রায় ৪০টি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ ভবনে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন দফায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় অলিম্পিয়াডের উদ্বোধন করেন ওয়াজেদ মিঞা বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. খবির উদ্দিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি