গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদিয়া উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। গণিত উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাড়েরা মোহাম্মদিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেলিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কাস্টমসের সাবেক উপকমিশনার মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আবু কাউছার ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ প্রমুখ।