গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পৌরসভা এলাকার একাডেমি নগরের আল-হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। উৎসবে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। গণিতের প্রশিক্ষক হিসেবে বেসরকারি সংস্থা ব্র্যাকের রাজশাহী অঞ্চলের শিক্ষা কর্মসূচির মাস্টার ট্রেইনার মো. হাসানুজ্জামান ও গৌতম সরকার গণিত নিয়ে আলোচনা এবং নিয়মকানুন শিক্ষা দেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পাঁচবিবি কোতোয়ালিবাগ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখছেদ আলী দেওয়ান। আলোচনায় অংশ নেন খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, শহিদুল ইসলাম, সাহজাহান সিরাজ, তাহের আলী, তিতাস মোস্তফা, আখতারুল আলম প্রমুখ।