গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে শেরেবাংলা পাবলিক লাইব্রেরির উদ্যোগে গতকাল শুক্রবার প্রথমবারের মতো গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে জেলার বিভিন্ন উপজেলার ৩৪১টি (মাধ্যমিক পর্যায়ের) শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ১৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে শহরের স্বাধীনতা মঞ্চে গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র দেখানো হয়। শেষে প্রশ্নোত্তর পর্ব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়।