প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে গত শুক্রবার দিনব্যাপী গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের আয়োজন করে স্থানীয় সংগঠন গণিত ও বিজ্ঞান উন্নয়ন সংঘ। শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী। উৎসবে বাগেরহাট পৌরসভা, বাগেরহাট সদর উপজেলা এবং ফকিরহাট ও চিতলমারী উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।