গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল শুক্রবার জেলা প্রশাসন ও বোসন বিজ্ঞান সংঘের আয়োজনে বোসন গণিত উৎসব হয়েছে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ওই উৎসবে পাঁচশ শিক্ষার্থী অংশ নেয়। এতে মাধ্যমিক বিভাগে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মইনুল হোসেন এবং নিম্নমাধ্যমিক বিভাগে একই বিদ্যালয়ের মেরাজুল ইসলাম প্রথম স্থান অধিকার করে। বিকেলে বিজয়ীদের মধ্যে জেলা প্রশাসক মাহবুব হোসেন পুরস্কার বিতরণ করেন। বিন্দুবাসিনী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শোয়াইব আহম্মেদ প্রমুখ।