গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন, গণিত হলো বিজ্ঞানের রানি। গণিত মানুষের ধৈর্য বাড়ায়, মানুষকে হিসেবি হতে শেখায়। গতকাল শুক্রবার ক্যাম্পাসে ঢাকা উত্তর অঞ্চলের ষষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াডের ২০১৪ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান সিরাজুল হক মোল্লাহ। বক্তব্য দেন অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক মনিবুর রহমান, সহ-আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য খোদা দাদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেলাহ প্রমুখ। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ এম মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় ওই অলিম্পিয়াডে ডুয়েট ছাড়াও জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়সহ ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ১৪০ শিক্ষার্থী অংশ নেন।