গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বিরল সায়েন্স একাডেমির আয়োজনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বিরল গণিত উৎসব-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিরল পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) শাখায় ছয়জন ও মাধ্যমিক শাখায় তিনজন চ্যাম্পিয়ন হয়। সিঙ্গুল হামিদ হামিদা উচ্চবিদ্যালয়ের ছাত্রী লিপি রানী রায় জুনিয়র শাখায় ও ধর্মপুর ইউসি উচ্চবিদ্যালয়ের ছাত্র শোয়াইব আক্তার আরিফ মাধ্যমিক শাখায় সর্বোচ্চ নম্বর পায়।