গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল গণিত ক্লাবের আয়োজনে গতকাল শনিবার নগরে গণিত উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ওই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান, সোয়া এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ, উৎসব স্মারকসহ সবকিছুই ছিল জাতীয় গণিত উৎসবের মতো। উৎসবের উদ্বোধন করেন শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, গণিত নিয়ে উৎসব হতে পারে—এই ধারণা আগে ছিল না। গণিত সম্পর্কে শিক্ষার্থীদের ভীতি দূর করতে এই উৎসব ভূমিকা রাখবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।