গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীত, গণিত জয়ের গান, পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, আবৃত্তি, নৃত্য, গান, পুরস্কার বিতরণীসহ আয়োজন দেখে বোঝার উপায় নেই এটি জাতীয় গণিত উৎসব নয়। জাতীয় গণিত উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবেই ওই আয়োজন করে বরিশাল গণিত ক্লাব। অনুষ্ঠানে সহযোগিতা দেয় প্রথম আলো বন্ধুসভা বরিশাল। গতকাল সকাল ১০টায় নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে বরিশালের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ওই উৎসব। উদ্বোধনের পরপরই শুরু হয় এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা। চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।