গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর ম্যাথ ক্লাবের আয়োজনে ক্রিসেন্ট কিন্ডারগার্টেন হাইস্কুলে গতকাল শুক্রবার দ্বিতীয় গণিত উৎসব ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। বক্তব্য দেন ভেন্যু স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, জেলার শিশুবিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, দিনাজপুর ম্যাথ ক্লাবের সভাপতি মকিদ হায়দার, সম্পাদক মোহাম্মদ আলী খোন্দকার প্রমুখ। এতে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের প্রথম পর্ব স্কুল ভেন্যুতে ও দ্বিতীয় পর্ব বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।