গণিত উৎসবের আসর বসেছে যশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জিলা স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব উদ্বোধন করা হয়। ছবি: এহসান-উদ-দৌলা।
যশোর জিলা স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব উদ্বোধন করা হয়। ছবি: এহসান-উদ-দৌলা।

যশোর জিলা স্কুল প্রাঙ্গণে আঞ্চলিক গণিত উৎসবের আসর বসেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে উৎ​সবের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. সোয়াইব হোসেন ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্ বাংলা ব্যাংক যশোর শাখার উপব্যবস্থাপক দিলীপ কুমার বিশ্বাস।
এ সময় জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, গণিত অত্যন্ত কঠিন বিষয়। এমন কঠিন বিষয়ের ভীতি দূর করে আনন্দদায়ক করার জন্য প্রথম আলো প্রতিবছর গণিত উৎসবের আয়োজন করে আসছে। এ জন্য প্রথম আলোকে ধন্যবাদ।
এরপর শুরু হয় গণিত অলিম্পিয়াড (লিখিত পরীক্ষা) পর্ব। লিখিত পরীক্ষা শেষে গণিতের গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। নৃত্য পরিবেশন করেন নৃত্যবিতানের শিল্পীরা।

যশোর জিলা স্কুল প্রাঙ্গণে আঞ্চলিক গণিত উৎসবে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ছবি: এহসান-উদ-দৌলা।
যশোর জিলা স্কুল প্রাঙ্গণে আঞ্চলিক গণিত উৎসবে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ছবি: এহসান-উদ-দৌলা।

শিক্ষার্থীদের মজার মজার প্রশ্নের উত্তর দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে ও একই বিভাগের প্রভাষক চিত্রলেখা কর্মকার, যশোর মেডিকেল কলেজের প্রভাষক চিকিৎসক আলাউদ্দীন আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।
মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৯০০ জন শিক্ষার্থী উৎসবে যোগ দিয়েছে।