গণিত উৎসবের রেজিস্ট্রেশন শুরু

‘আমাদের অপেক্ষার পালা শেষ হলো। পুরো বছরের প্রস্তুতির ফল পাব এবার। অবশেষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখন অপেক্ষা প্রতিযোগিতার।’ এভাবেই শামীম রিজভী বলছিল নিজের কথা।
সেন্ট যোসেফ স্কুলের এই শিক্ষার্থী আরও কয়েক বন্ধুসহ এসেছিল কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের রেজিস্ট্রেশন করতে। নটর ডেম কলেজের অণু, আবিদ; সেন্ট যোসেফের জিয়া, তানিম সবার চোখেমুখে গণিতজয়ের আকাঙ্ক্ষা।
সারা দেশের ২২টি অঞ্চলে একযোগে গণিত উৎসব ২০১৪ সালের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে বিপুলসংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে জমায়েত হয়। অনেক জায়গায় আবার অভিভাবকেরাই হাজির হন রেজিস্ট্রেশনের জন্য।
চিকিৎসক এম এ সোবহান এসেছিলেন মেয়ে প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী সাইরাসের রেজিস্ট্রেশন করাতে। তিনি বললেন, গণিতে সন্তানের মেধা যাচাইয়ের একটি সুযোগ এটি।
গণিত অলিম্পিয়াডের সমন্বয়কারী বায়েজিদ ভুঁইয়া জানালেন, রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্ধারিতসংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটিকে প্রমাণ হিসেবে দেখাতে হবে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে দ্বাদশবারের মতো এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বরাবরের মতো এবারও চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ২০১৩ সালের অধীত শ্রেণী অনুযায়ী ক্যাটাগরি নির্ধারিত হবে। উৎসবের স্থান ও তারিখ পরে জানানো হবে।
বিস্তারিত জানা যাবে www.matholympiad.org.bd এই সাইটে।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
ঠাকুরগাঁও অঞ্চল: পঞ্চগড় ও ঠাকুরগাঁও; ০১৭৫১০৬৩২২০ ও ০১৭৩৮৭১০৩৭৯
দিনাজপুর অঞ্চল: দিনাজপুর জেলা; ০১৭২১৭৮৬৩১২ ও ০১৭১৯০৪২৯৩৪।
রংপুর অঞ্চল: নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাট, লালমনিরহাট ও রংপুর; ০১৭১৫৯৪৯৪৪২ ও ০১৭৩৭৩৪৫৫১৭
বগুড়া অঞ্চল: সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া; ০১৭১৯০২৩৩২২ ও ০১৭২৭৪৬৪০২৯
রাজশাহী অঞ্চল: পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহী; ০১১৯৫২০৯৫২৬ ও ০১৭২২৮৫৬৮৬৭
ঝিনাইদহ অঞ্চল: মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ; ০১৭২১৬৯৩৫২০ ও ০১৯১৯৭৫২৮৬৮
সিলেট অঞ্চল: সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট; ০১৭৩৬৮৫২০২৫ ও ০১৬৮২৮১০৫৫৫
যশোর অঞ্চল: নড়াইল ও যশোর; ০১৭১৫২৯৩১৪১ ও ০১৯১৩৫৮৭৫৫৩।
খুলনা অঞ্চল: সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা; ০১৯৩৭৭১৭১৪১ ও ০১৭১৮৪৮৫৬৬৫
ফরিদপুর অঞ্চল: মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ; ০১৭২৪০৭৮২১০ ও ০১৭৩৪৩১০৬৪৭।
বরিশাল অঞ্চল: ঝালকাঠি, পিরোজপুর ও বরিশাল; ০১৯২৩৫৯১০৩৩ ও ০১৯১৩৮৯৫৬৬৫
পটুয়াখালী অঞ্চল: বরগুনা ও পটুয়াখালী; ০১৭৩৪৮৮১৫৬৪ ও ০১৭১৬২৭৮১২২
ভোলা অঞ্চল: ভোলা জেলা ; ০১৯১৮০০৬৮৭২ ও ০১৭৩৫৭০৬৪৯২
ময়মনসিংহ অঞ্চল: কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ; ০১৭২৮৮৭৭৪০৫ ও ০১৭১৩৬৮৩৬৫২
ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল: হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী; ০১৭১২৪৪৬১৪৬ ও ০১৭১২৮৫৬৪৩৯।
কুমিল্লা অঞ্চল: চাঁদপুর ও কুমিল্লা; ০১৭১৭৫২০০৯২ ও ০১৭২২৪৬১৭২০।
ফেনী অঞ্চল: লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী; ০১৮৪০৪৪৪৩৪৩ ও ০১৮১৮৭৪৩৯৩৮
রাঙামাটি অঞ্চল: রাঙামাটি ও খাগড়াছড়ি; ০১৫৫৬৭০২৩৫৯ ।
চট্টগ্রাম অঞ্চল: চট্টগ্রাম ও বান্দরবান; ০১৬৭০৪৬২৮৪৪ ও ০১৮২৩৭১৫০৮৪
কক্সবাজার অঞ্চল: কক্সবাজার জেলা; ০১৭১৪৩৭৪৬৩৪ ও ০১৭৬৬৬৮৬০০৬।
নারায়ণগঞ্জ অঞ্চল: নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ; ০১৭১৩০৬৭৭০৩ ও ০১৭১১২২৭৬৪২
ঢাকা অঞ্চল: ঢাকা মহানগর, গাজীপুর ও মানিকগঞ্জ; ০১৫৩৪৮৯৯১২৩ ও ০১৯১৩৯১৬৬৩১