গণিত কমিটির খসড়া প্রতিবেদনের ওপর কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পর্যায়ে গণিত শিক্ষার মানোন্নয়নে গঠিত কমিটির চূড়ান্ত খসড়া প্রতিবেদনের ওপর এক কর্মশালা গতকাল শনিবার জাতীয় শিক্ষা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য তাজুল ইসলামের সভাপতিত্বে দেশের গণিতবিদ এবং শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে কমিটির খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সদস্য এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। এ ছাড়া প্রতিবেদনের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন গণিতবিদ লুৎফুজ্জামান, কুতুবউদ্দিন, গোলাম রসুল মিয়া, রমিজ উদ্দিন প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মশালায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে প্রতিবেদন চূড়ান্ত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করা হবে।উল্লেখ্য, ২০০৯ সালে সরকার মাধ্যমিক পর্যায়ে ইংরেজি ও গণিতের দুর্বলতা চিহ্নিত করে তা উত্তরণের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে দুটি কমিটি গঠন করে। ইতিমধ্যে ইংরেজির জন্য গঠিত কমিটি তাদের প্রতিবেদন পেশ করেছে। গণিত কমিটির খসড়া প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।