গণিত ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গণিত ক্যাম্প। ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসবের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ ক্যাম্পে অংশ নিতে পারবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির ব্যবস্থাপনায় এবং সিলেট বন্ধুসভার আয়োজনে নগরের পশ্চিম সাগরদিঘিরপাড় এলাকার লিটল বার্ড প্রিপারেটরি স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান জানান, বেলা দেড়টা থেকে আড়াইটা এবং সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুটি পর্বে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ক্যাম্প। যোগাযোগ: ০১৮৫২০০২০৬২ বা ০১৭০৬২০১০২০।