প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের পশ্চিম সাগর দিঘিরপাড় এলাকার লিটল বার্ড প্রিপারেটরি স্কুলে গতকাল পাঁচ দিনের গণিত ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়েছে। অর্ধশতাধিক শিক্ষার্থী ক্যাম্পে অংশ নেয়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির ব্যবস্থাপনা ও সিলেট বন্ধুসভার আয়োজনে বেলা সাড়ে পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, সহকারী শিক্ষক সরকার সোহেল রানা ও লিটল বার্ড প্রিপারেটরি স্কুলের চেয়ারম্যান আলী আকবর।