গণিত ক্লাবের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের অসীম কুমার সাহাকে সভাপতি ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত শিক্ষক সুকান্ত কুমার দেকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর গণিত ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গণিত বিভাগের শিক্ষকদের মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। প্রবীর কুমার ভট্টাচার্য, মো. সিদ্দিকুর রহমান ও মন্মথ নাথ গাইন সহসভাপতি, রতন কুমার খান ও মো. রেজাউল করিম সহসাধারণ সম্পাদক, মো. শহীদুর রহমান সাংগঠনিক সম্পাদক, পরিমল কুমার কুণ্ডু অর্থসম্পাদক হয়েছেন। ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা এই গণিত ক্লাবকে পৃষ্ঠপোষকতা করবে।