গণিত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা গণিত সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা গণিত সমিতির সভাপতি আশরাফুল ইসলাম জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ-দ্বাদশ শ্রেণির প্রায় দেড় শ শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা গণিত সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাফি, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়ামত আলী প্রমুখ।