প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার গণিত বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সুবর্ণজয়ন্তী উৎসবে অংশ নেওয়ার জন্য গণিত বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নিবন্ধনের জন্য গণিত বিভাগের সভাপতি অখিল চন্দ্র পাল (মোবাইল: ০১৯১৫৮১৩১৩৮) এবং অধ্যাপক আলতাফ হোসেনের (০১৮৪৩৮৬৩৩৯১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd/mathematics থেকেও রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করা যাবে।