গণিত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের আলোয় আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের খলাগাঁও-করিমপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার গণিত মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১টি স্টল দেয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সাতির মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগরের ইউএনও মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মৌলুদুর রহমান। বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় কান্তি ভট্টাচার্য, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।