গণিত সম্মেলন ২২-২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সপ্তদশ গণিত সম্মেলন। শেষ হব্রে২৪ ডিসেম্বর শনিবার।‘বৈজ্ঞানিক উদ্ভাবনের চাবিকাঠি’ শীর্ষক এই সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক্রএ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্রআ আ ম স আরেফিন সিদ্দিক,্র প্রধান পৃষ্ঠপোষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্রশরীফ এনামুল কবির।একই দিন ‘গণিত প্রযুক্তির চাবি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জার্মান গণিতবিদ অধ্যাপক হান্স বাবস্কি। যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ব্রুনাই থেকে একজন করে অতিথি বক্তার প্রবন্ধসহ গণিতের বিভিন্ন শাখায় মোট ১৯৪টি দেশি-বিদেশি প্রবন্ধ উপস্থানের জন্য নির্বাচন করা হয়েছে। সম্মেলন-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ গণিত সমিতির ওয়েবসাইটে (www.bdmathsociety.org)।সম্মেলন আয়োজন কমিটির সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ বলেন, এবারের গণিত সম্মেলনে সর্বাধিকসংখ্যক প্রবন্ধ এসেছে, যা গতবারের প্রায় দেড় গুণ। তিনি বলেন, বাংলাদেশে গণিত বিষয়ে গবেষণায় আগ্রহীদের্রসংখ্যা দিন দিন বাড়ছে। এটাকে ধরে রেখে এর গুণগত মানোন্নয়নে সচেষ্ট থাকলে বাংলাদেশের গণিত গবেষণা অনেক দূর এগিয়ে যাবে।