গণিতচর্চার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা আঞ্চলিক গণিত উৎ​সবের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক শিক্ষার্থী l প্রথম আলো
খুলনা আঞ্চলিক গণিত উৎ​সবের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক শিক্ষার্থী l প্রথম আলো

নাজমুল আহসান বলেন, যারা গণিতে ভালো করবে, তারা সারা জীবন ভালো থাকবে। আমরা যে যে পেশাতেই যাই না কেন, গণিতের বিকল্প নেই, গণিতচর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামাজিক অবক্ষয় থেকে ফিরে আসতেই হবে এবং আমরা তা পারব।’ সমাজে সৎ মানুষ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা চর্চা করানোর জন্য শিক্ষকদের আহ্বান জানান তিনি।

 উদ্বোধনের পর শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পরীক্ষায় অংশ নিতে পাইওনিয়ার মাধ্যমিক বিদ্যালয় ও পাশের খান এ সবুর মহিলা ফাজিল মডেল মাদ্রাসা উপকেন্দ্রের বিভিন্ন কক্ষে যায়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে নানা প্রশ্ন করে তাদের ভাবনার জগৎ তুলে ধরে। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বি এম ইকরামুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হায়দার আলী বিশ্বাস ও সরকারি বিএল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অশোক কুমার ঘোষ।

এই পর্বের পর খুলনা বন্ধুসভার সংগীত দল ও শিক্ষার্থীরা নৃত্য, সমবেত ও একক সংগীত পরিবেশন করে। সন্তানের প্রতি বর্তমান সময়ের অভিভাবকদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পরিবেশন করে নাটিকা ক্যাচাল।

এরপর শুরু হয় রুবিকস কিউব প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে প্রধান শিক্ষক জাফরোজা খানমের হাতে ভেন্যু স্মারক তুলে দেন জেলা প্রশাসক।

 সমাপনী পর্বে বক্তব্য দেন ডাচ্‌-বাংলা ব্যাংক খুলনা শাখার এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার দেবাজিৎ দাস, বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক শেখ মুজিবুর রহমান, খুলনা প্রথম আলো বন্ধুসভার সভাপতি সজীব কুমার মহলী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা হেলেন আক্তার রূপা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক মেম্বার মো. আল-রাব্বি।

সবশেষে ছিল পুরস্কার বিতরণ। এই অঞ্চল থেকে ৬০ জন প্রতিযোগী চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয়ে আগামী ১০-১১ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় উৎসবে যাওয়ার সুযোগ পেল।

যশোরে গণিত উৎসব আজ

প্রথম আলোর যশোর অফিস জানায়, যশোর আঞ্চলিক গণিত উৎসবের আসর বসছে আজ শনিবার জিলা স্কুল প্রাঙ্গণে। উৎসবে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থী যোগ দিচ্ছে।  সকাল নয়টায়  উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর।

 উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাক্টশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে, একই বিভাগের প্রভাষক চিত্রলেখা কর্মকার, যশোর মেডিকেল কলেজের প্রভাষক আলাউদ্দীন আল মামুন প্রমুখ।