ঢাকা, কক্সবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, শরীয়তপুর ও টাঙ্গাইল আঞ্চলিক উৎসব নিয়ে বিশেষ আয়োজন


‘মা-বাবা ভাবেন, সারা দিন আমি ফেসবুকে থাকি, না হয় স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলি। তাঁরা কোনো দিনও টের পাননি যে আমি প্রতিবছর গণিত উৎসবে অংশ নিই।’ নিজের দুষ্টুমির কথা এভাবে জানাচ্ছিল ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ফারুক ইয়ামিন। ইয়ামিনের বন্ধু আশিক, সাগর, তৌশিক প্রতিবছর চুপ করেই চলে আসে গণিত উৎসবে অংশ নিতে। উৎসবে আসার কারণ জানতে চাইলে সাগর বলে, ‘স্কুলের পরীক্ষায় তো নম্বর পাওয়ার জন্য পরীক্ষা দিতে হয়। গণিত উৎসবে এলে কতটুকু অঙ্ক জানি, তার ধারণা পাই। সারা দিন অঙ্ক নিয়ে কথাবার্তা ভালো লাগে, সে জন্যই বন্ধুবান্ধব নিয়ে চলে আসি। এবার অবশ্য গতবারের চেয়ে প্রশ্ন বেশি কঠিন ছিল।’ সাগর, ইয়ামিনদের মেতা হাজারো শিক্ষার্থী স্কুলের পড়ার সঙ্গে সারা বছরই গণিত উৎসবে আসার জন্য অপেক্ষা করে। কি দুষ্টুমি, কি খেলাধুলা, কি ফেসবুক—সবকিছুতেই আগ্রহী এসব শিক্ষার্থী গণিতেও দারুণ পারদর্শী। গণিত উৎসবে আসা তাদের কাছে এখন নেশা হয়ে গেছে। স্কুল-কলেজে যত দিন পড়েব, তত দিন উৎসবে আসবে। চিৎকার করে জানায় তারা।

সমুদ্রের ঢেউ বনাম সংখ্যার ডাক
সারা বছর কক্সবাজারের শিক্ষার্থীদের ঘুম ভাঙে সমুদ্রের ঢেউ আর পাখি-পর্যটকদের কোলাহলে। গত ২৬ জানুয়ারি ছিল কক্সবাজারের মানুষের জন্য সাধারণ একটি দিন, কিন্তু কয়েক শ শিক্ষার্থীর জন্য দিনটি ছিল দারুণ ব্যস্ততার। সকাল সাড়ে সাতটার মধ্যে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শত শত শিক্ষার্থী হাজির হয়ে যায়। গণিত উৎসবের হইচইয়ের মধ্যে সমুদ্রের ঢেউয়ের শব্দ একটুও শোনা যাচ্ছিল না; অেঙ্কর কাছে যেন বিশাল সমুদ্রের গর্জনের পরাজয়। নিজেদের আগ্রহ আর মেধার পরিচয় দিতেই শত শত শিক্ষার্থী িভড় জমায় আঞ্চলিক গণিত উৎসবে। শিক্ষক-অভিভাবেকরা যেখানে সারা বছর শিক্ষার্থীদের স্কুল আর ক্লাসে যেতে আদেশ দিতে দিতে হতাশ, সেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহে গণিত উৎসবে আেস বলেই গণিতে মজে থাকে তারা। ‘স্কুলের অঙ্কগুলো কেমন জানি সাদাসিধে, আর গণিত অলিম্পিয়াডের অঙ্কগুলো কোনোভাবেই আন্দাজ করা যায় না। আন্দাজ করতে না পারলেও সংখ্যার মজায় অঙ্ক মিলিয়ে ফেলতে পারি আমি।’ গণিত উৎসবে আসার আনন্দ আর অঙ্ক করার মজাকে এভাবেই বর্ণনা করছিল কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিনা আহমেদ।
গণিত উৎসব: স্বেচ্ছাসেবার অনন্য মাত্রা
গণিত উৎসব কি শুধুই গণিতভীতি কাটায় বা গণিতে দক্ষতা আনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম মুদাচ্ছের একসময় গণিত উৎসবের নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি গণিত উৎসবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। ইব্রাহিম বলেন, ‘গণিত উৎসব শুধু শিক্ষার্থীদেরই দক্ষতা বাড়ায় না, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাদের স্বেচ্ছাসেবক হিসেবে অনেক কাজে দক্ষতা বিকাশের দারুণ এক মাধ্যম।’ পরীক্ষার্থীদের হাজারো খাতা দেখা, ভেন্যু ব্যবস্থাপনা, প্রশ্ন করাসহ নানান কাজে সারাক্ষণই ব্যস্ত থাকেন স্বেচ্ছাসেবক মুভার্স ও প্রথম আলো বন্ধুসভার পরিশ্রমী বন্ধুরা। দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গণিত উৎসবে কয়েক হাজার বন্ধুসভার সদস্য ও মুভার্স কাজ করেন। ঢাকার আঞ্চলিক উৎসব ছিল এবারের সবচেয়ে বড় উৎসব। প্রায় ৩ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয় এই উৎসবে। এই বিশাল সংখ্যার শিক্ষার্থী, তাদের অভিভাবক আর অতিথিদের উৎসবে সহায়তা করেন সাড়ে চার শর বেশি স্বেচ্ছাসেবক।
গণিত ছাপিয়ে রসায়ন-পদার্থ-ক্রিকেট!
গণিত উৎসবে পরীক্ষা একটি অংশ হলেও শিক্ষার্থীরা সবচেয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করে প্রশ্নোত্তর পবের্র জন্য। কী থাকে না প্রশ্নোত্তর পর্বে? ‘ইংরেজি ৮ ও বাংলা ৪ এক রকম কেন?’, ‘মাশরাফি বিন মুর্তজা কেন প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে সব সময় বল করে না?’, ‘এ বছর কে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাবে?’, ‘আইনস্টাইন বড়, না নিউটন বড়?’—এমন হাজারো প্রশ্ন শুনলে আপনার মনে হতেই পারে, গণিত উৎসব আসলেই কি গণিতের, না দুনিয়ার সব বিষয়েরই! অতিথি গণিতবিদ, শিক্ষক- বিজ্ঞানী-গবেষকদের মঞ্চে হাজারো প্রশ্নবাণে জর্জরিত করে বই উপহারের নেশায় প্রশ্ন করে শিক্ষার্থীরা। মা-বাবারা আক্ষেপ করেন, তাঁদের সন্তােনরা পড়াশোনা করে না। নিঃসন্দেহে বলা যায়, গণিত উৎসবের প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন অভিভাবকদের হতাশাকে বেশ কমিয়ে দেয়।

গণিতভীতি কমছে
গণিত উৎসব এমন সময় আয়োজন করা হয়, যখন আসলে স্কুলগুলো শীতকালীন ছুটি কিংবা বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা নিয়ে ব্যস্ত থাকে। স্কুল ছুটির আনন্দকে এক পাশে রেখে হাজােরা শিক্ষার্থীর গণিত উৎসবে অংশগ্রহণ প্রমাণ করে শিক্ষার্থীদের গণিতে আগ্রহ বাড়ছে। টাঙ্গাইলের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তৌফিক আহমেদের বাবা ইশতিয়াক আহমেদ জানান, আগে তাঁর ছেলেটা অঙ্কের ভয়ে বিজ্ঞান বিভাগে পড়তে অনীহ প্রকাশ করত। সে গণিতভীতি কাটিয়ে এখন অঙ্ক-বিজ্ঞান-খেলাধুলা সবই করে। গণিতভীতি গত কয়েক বছরেই কেটে গেছে তার। ইশতিয়াক আহমেদের মেতা ঢাকার শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মশিউর রহমান বলেন, ‘কয়েক বছর আগেও বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছিল। গণিতভীতি যেন মহামাির হিসেবে আতঙ্ক তৈরি করছিল।
গণিত উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ, আন্তর্জাতিক অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সাফল্য, প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোয় দুর্দান্ত সাফল্য প্রকাশ করে বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতভীতি কমছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমাদের আলোকিত ভবিষ্যতের প্রত্যাশার খবরই দেয়।’ গণিত উৎসবে সারা দেশের ৩০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয় এবার। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা গণিত প্রতিযোগিতায় অংশ নেয়়।
বিশ্বজয়ের প্রত্যয়ে
‘গণিত উৎসবের সার্থকতা কী?’ এমন প্রশ্নের উত্তরে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আফসানা ইসলামের মা সাদিয়া ইসলাম বলেন, ‘আমার মেয়ে আগে গণিত উৎসবে আসত ঢাকার জাতীয় উৎসবে যাওয়ার স্বপ্ন নিয়ে। এখন সে গণিত উৎসবে আসে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ খুঁজতে। ঢাকার বাইরে নেত্রকোনা, ময়মনসিংহ, কুষ্টিয়ার মেতা জেলা থেকে যখন শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াড–পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পায়, তা দেখে আমার মেয়ের মেতা হাজােরা শিক্ষার্থী অনুপ্রাণিত হয়।’ গণিত উৎসবে অংশ নেওয়া বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এখন স্বপ্ন দেখে বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ দিতে।
গণিত উৎসব গত এক যুগে দেশের সাধারণ শিক্ষার্থীদের বিশ্বজয়ের স্বপ্নকে আরও বড় করেছে বলে দাবি করতেই পারে অংশগ্রহণকারী শিক্ষার্থী-খুদে গণিতবিেদরা।
একনজরে
অঞ্চল: ঢাকা
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৫
শিক্ষার্থীর সংখ্যা: ৩২৩২
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ১৬২
বিজয়ীর সংখ্যা: ১৫০
অঞ্চল: কক্সবাজার
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ১
শিক্ষার্থীর সংখ্যা: ৬২১
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৬৩
বিজয়ীর সংখ্যা: ৪০
অঞ্চল: ময়মনসিংহ
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৪
শিক্ষার্থীর সংখ্যা: ১১০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৯০
বিজয়ীর সংখ্যা: ৬০
অঞ্চল: নেত্রকোনা
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ১
শিক্ষার্থীর সংখ্যা: ৫০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৩৫
বিজয়ীর সংখ্যা: ৩০
অঞ্চল: শরীয়তপুর
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ২
শিক্ষার্থীর সংখ্যা: ৫৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৩৫
বিজয়ীর সংখ্যা: ৪০
অঞ্চল: টাঙ্গাইল
অন্তর্ভুক্ত জেলা: ১
শিক্ষার্থীর সংখ্যা: ৪৮০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৫০
বিজয়ীর সংখ্যা: ৩০
ছবি তুলেছেন: হাসান রাজা, আলীমুজ্জামান, আবদুস সালাম, জগলুল পাশা ও ফাহিম কুদ্দুস