গণিতে সৃজনশীল পদ্ধতি চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা থেকে গণিত ও উচ্চতর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুর সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে অভিভাবক সমন্বয় পরিষদ নামের একটি সংগঠন। এ দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
একই সঙ্গে অষ্টম ও নবম শ্রেণীতে নতুনভাবে সংযোজিত শারীরিক শিক্ষা এবং চারু ও কারুকলার পাঠ্যক্রম বোর্ডের পরীক্ষার (জেএসসি ও এসএসসি) আওতামুক্ত রাখার দাবি জানানো হয়।