গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিল এবং ২০১৫ সাল থেকে এই শ্রেণীতে সৃজনশীল পদ্ধতি চালু করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি পাঠিয়েছে কক্সবাজারের ১৫টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুরে কয়েক হাজার শিক্ষার্থী জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এ সঞ্চারকলিপি দেন।
সঞ্চারকলিপিতে বলা হয়, অন্যান্য বিষয়ে ষষ্ঠ শ্রেণী থেকেই সৃজনশীল পদ্ধতি চালু থাকলেও গণিতে এ পদ্ধতি ছিল না। হঠাৎ করে নবম শ্রেণীতে গণিতে সৃজনশীল পদ্ধতি চাপিয়ে দেওয়ায় শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। তা ছাড়া অন্যান্য বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকলেও গণিত বিষয়ে তা নেই।