গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সঞ্চারকলিপি জমা দিয়ে ফেরার পথে নোয়াখালী শহরের কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় টহল পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন, আল-ফারুক একাডেমিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে। সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি পেশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফেরার পথে জেলা জজ আদালতের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশা, প্রধান সড়কের টাউন হল মোড়ের কাছে দুটি অটোরিকশা ও একটি মিনিবাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। টহল পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।