প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া মল্লিকপাড়ায় সূর্যোদয় ক্লাবের উদ্যোগে গত শুক্রবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। সেদিন সকাল থেকে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের পদচারণে মুখর ছিল পূজামণ্ডপ প্রাঙ্গণ। বিকেলে মিনু মল্লিকের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শ্রীনিবাস দাশ, সুনীল চৌধুরী, সুভাষ নাথ, হরি শংকর গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রতন জলদাশ।