গণ-উপদ্রব সৃষ্টির দায়ে পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ‘গণ-উপদ্রব সৃষ্টির’ দায়ে এক নারীকে জরিমানা এবং প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান।
ওই নারীর নাম নাজমা বেগম। তাঁকে ১০০ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা আদালতে জমা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর বাড়ি শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামে। এ ছাড়া প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে উপজেলার ধনকুন্ডি পূর্বপাড়া গ্রামের তারেক সরকার, নাকুয়া দক্ষিণপাড়ার রফিক হাসান ও শেরুয়া গ্রামের ওমর ফারুককে ছয় মাস করে এবং বাগড়া গ্রামের মো. মজনুকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।