গত এক বছরে ধর্ষণের শিকার ৯০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। পাঁচ বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিশুরা এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। গত এক বছরে ধর্ষণের শিকার হয়েছে ৯০ শিশু।গতকাল রোববার রাজধানীতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। ফোরাম গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তথ্য দিয়েছে। এ সময় আরও জানানো হয়, ৪৯টি শিশু যৌন হয়রানিসহ বিভিন্ন হয়রানির পর আত্মহত্যা করেছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফোরামের বার্ষিক প্রতিবেদন ‘বাংলাদেশের ২০১১ সালের শিশু পরিস্থিতি’র মোড়ক উন্মোচন করা হয়।সংবাদ সম্মেলনে ফোরামের চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী শিশু নির্যাতনের তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ফোরাম যে তথ্য উপস্থাপন করছে, তা একটি খণ্ডিত চিত্র। কেননা গণমাধ্যমে সব ঘটনা প্রকাশিত হয় না।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান ফোরামের সমন্বয়ক আবদুস শহীদ মাহমুদ। প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্য পড়ে শোনান এর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করা ওয়ালেদ মাহমুদ।