গত বছর ১১ আদিবাসী খুন ও ১৫ জন ধর্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর দেশে ১১ জন আদিবাসী খুন, ১৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার এবং ২৬টি পরিবার ভিটামাটি থেকে উচ্ছেদ হয়েছে। লুটপাটের শিকার হয়েছে ৩৪৬টি পরিবার।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি না হওয়ার অন্যতম কারণ হলো সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার অভাব, নীতিনির্ধারকদের উগ্র জাতীয়তাবাদ, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক মানসিকতা। বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন ২০১৩-তে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কাপেং ফাউন্ডেশনের এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অক্সফাম।
কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন বিপাশা চাকমা ও বাবলু চাকমা।
প্রতিবেদনে বলা হয়, গত বছর (২০১৩ সাল) খুন হওয়া ১১ আদিবাসীর মধ্যে তিনজন পার্বত্য চট্টগ্রামের ও আটজন সমতলের বাসিন্দা ছিলেন।