প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা ও ইমারত আইনের মামলায় গতকাল মঙ্গলবারও তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর তদন্তের জন্য সময় চেয়ে আবেদন করেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক অতিরিক্ত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। তদন্ত কর্মকর্তা সময়ের আবেদনে বলেন, মামলাটি স্পর্শকাতর এবং ঘটনার ব্যাপকতা অনেক। রানা প্লাজা ধসে ১১৩৪ জন মারা গেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময়ের প্রয়োজন। এ মামলায় কারাগারে আটক আসামি সরোয়ার কামালের (সাইট ইঞ্জিনিয়ার) পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।