গতকালের হরতাল সমর্থন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যারা চলচ্চিত্র নির্মাণ করেছে আমরা তাদের ধিক্কার জানাই। একই সঙ্গে সারা দেশে রোববার যে হরতাল হয়েছে, তার প্রতিও সমর্থন জানাই। কিন্তু আজ যারা বগুড়া ও দিনাজপুরকে হরতালের আওতামুক্ত করে খালেদা জিয়াকে সভা করার সুযোগ দিয়েছে আমরা তাদেরও তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি।’গতকাল রোববার বিকেলে চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সাংসদ এম রফিকুল ইসলাম, ড. মুনতাসির মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, স্বরাষ্ট্রমন্ত্রীর বোন নিলুফার ইয়াসমিন।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের অভয়াশ্রম নয়। কোনো ভূমি দখলদার, গুন্ডা, চোর বা বাটপারদের জায়গা নয়। বিগত সরকারের আমলে যারা দাঙ্গা-হাঙ্গামা করেছে, অর্পিত সম্পত্তি দখল করেছে তাদের বিচার করা হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের অধিকারে বিশ্বাস করি। এর অর্থ এই নয়, কতিপয় লোককে মানবাধিকার লঙ্ঘনের অধিকার দেওয়া হবে।’