গতানুগতিক উচ্চশিক্ষার ধারণা পরিবর্তন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিক উচ্চশিক্ষার ধারণা পরিবর্তন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, সবাই চার-পাঁচ বছরের স্নাতক-স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে ছুটবে, সেটা হতে পারে না।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের একটি প্রকল্পের প্রতিবেদন প্রকাশকালে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের এ-দেশীয় প্রতিনিধি বারবারা উইকহ্যাম, ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন। ইউজিসির সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।