গতি নিয়ন্ত্রণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ দ্বিতীয়বারের মতো স্পিডগান ব্যবহার করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার ধেরুয়া এলাকায় পুলিশ স্পিডগান ব্যবহার করে বেপরোয়াভাবে যানবাহন চালানোসহ ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ১০টি যানবাহন আটক করে মামলা করা হয়। ওই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, মহাসড়কে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি