গতিরোধক অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সড়ক-মহাসড়কে বৈধ-অবৈধ গতিরোধক অপসারণে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল মঙ্গলবার শাজাহানপুর থেকে বগুড়া শহরের সাতমাথা পর্যন্ত প্রায় দশটি গতিরোধক অপসারণ করেছেন সওজের শ্রমিকেরা। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখেই এসব গতিরোধক অপসারণ করা হচ্ছে বলে সওজ-বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের মাঝিড়া এলাকায় দুটি, ফটকি ব্রিজ এলাকায় দুটি, পুলিশ লাইনসের সামনে দুটি, মোহাম্মদ আলী হাসপাতালের সামনে দুটি এবং পিটিআই মোড় এলাকায় দুটি গতিরোধক অপসারণ করা হয়েছে। তবে কয়েকজন পথচারী অভিযোগ করেন, মোহাম্মদ আলী হাসপাতালে প্রতিদিন শত শত রোগী আসে। গতিরোধক অপসারণ করায় রোগী ও তার স্বজনদের এখন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হবে।