প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া মহাসড়কে ঘন ঘন গতিরোধকের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। তাই এসব গতিরোধক তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সাইফুল হাসানের সভাপতিত্বে ওই সভা হয়। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন কাজী শরিফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু দাইয়ান, মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।