গতিরোধক নির্মাণের দাবিতে অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-পাবনা মহাসড়কে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় বাসের চাপায় নাঈম হোসেন (৮) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে।

গতকাল সোমবার এ দুর্ঘটনার পরপরই ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে ওই মহাসড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। দুর্ভোগের শিকার হন যানবাহনের চালক ও যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে নয়টার দিকে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র নাঈম হোসেন সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ওই ছাত্রের একটি পা ভেঙে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরপরই ওই স্কুলের শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন গড়মাটি বাজারের সামনে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন।