গতিরোধকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনের প্রধান সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেন। এ সময় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান, শিক্ষার্থী লাকী আক্তার, হুমায়রা শারমিন শায়ান, শেখ আনোয়ারা কাইয়ুম, আরজিনা ইয়াসমিন, আফরিন মমতাজ প্রমুখ উপস্থিত ছিলেন। এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে শিক্ষার্থীরা সড়ক অবরোধের ঘোষণা দেন।
রাজবাড়ী প্রতিনিধি