গতিরোধকের দাবি মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর-সৈয়দুপর মহাসড়কের তারাগঞ্জ উপজেলায় চৌপথী নামক স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়। এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ জুলাই সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামের ললনী চন্দ্র নিজের বাড়ি থেকে তারাগঞ্জ বাজারে আসার পথে তারাগঞ্জের চৌপথীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বুধবার তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষও ওই স্থানে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন।