গদখালীর ফুলের রাজ্যে
>সামনেই পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসগুলোকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীর চাষিরা। ফুলের খেত থেকে সময়মতো পর্যাপ্ত ফুল পেতে গাছের পরিচর্যায় ব্যস্ত তাঁরা। এই তিন দিবসে কয়েক কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে দিনরাত ফুল ও ফুলগাছের পরিচর্যা করছেন এলাকার ফুলচাষিরা।







