গদাধর সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বিশিষ্ট ব্যবসায়ী গদাধর সাহা (১০৫) গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর এক ছেলে সৌমিত্র মানব জনকণ্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি।
সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য গতকাল বিকেলে গদাধর সাহার মরদেহ স্থানীয় হরির আখড়া ও রামকৃষ্ণ পঞ্চবটী আশ্রমে রাখা হয়। তিনি আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় শ্মশানে গতকাল রাতে তাঁর সৎকার করা হয়।