গন্তব্য ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনমজুরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গন্তব্য ফাউন্ডেশন’৷ গত ২৮ ডিসেম্বর দিনাজপুর ও গত সোমবার সাভারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়৷ গন্তব্য ফাউন্ডেশন জানায়, ঢাকা প্রেসিডেন্সি মডেল কলেজ, হলিক্রস কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন করা হয়েছে৷ এবার তাঁরা দ্বিতীয়বারের মতো শীতবস্ত্র বিতরণ করেন। এবার দিনাজপুরে ৩৫০টি কম্বল ও সাভারে ২৫০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। গন্তব্য ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সামীউল আফরোজ জানান, গতবারের তুলনায় এবার তাঁরা বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছেন৷ ভবিষ্যতে তাঁরা আরও বড় প্রকল্প বাস্তবায়ন করবেন৷ বিজ্ঞপ্তি