গন্ধ পাচ্ছি, আ.লীগই ক্ষমতায় আসবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমার কাছে কোনো তথ্য নেই। তবে একজন রাজনীতিবিদ হিসেবে আমি গন্ধ পাচ্ছি, আওয়ামী লীগই আগামীবার ক্ষমতায় আসবে।’ আজ সোমবার রাজধানীতে এক ইফতার মাহফিলে সাংবাদিকদের কাছে সৈয়দ আশরাফ এই কথা বলেন।
‘আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে’—প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে সৈয়দ আশরাফ ওই কথা বলেন।
আওয়ামী লীগের উপপ্রচার কমিটি রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতারের আয়োজন করে।
আওয়ামী লীগকে জয়ী করতে ঈদের পর দলের পক্ষ থেকে জোরদার কর্মসূচি নেওয়া হবে বলেও জানান সৈয়দ আশরাফ। নির্বাচিত সরকারের ধারাবাহিকতায় অনির্বাচিত সরকার আসতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল রোববার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, সজীব ওয়াজেদ জয় যা বলেছেন, তা জরিপ ও তথ্যের ওপর ভিত্তি করে বলেছেন। প্রধানমন্ত্রী আরও জানান, এ ব্যাপারে তাঁর কাছেও জরিপ ও তথ্য আছে। এরপর আজ আশরাফ এমন মন্তব্য করলেন।