প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকরের কাজী মো. জয়নুল হকের বাসায় ঢুকে আশ্রয় নেয় গন্ধগোকুল। কাজী জয়নুল গন্ধগোকুলের আশ্রয় নেওয়ার স্থান নিরাপদ রেখে বৃহস্পতিবার যোগাযোগ করেন সিলেটের পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর কর্মীদের সঙ্গে। বাসায় আশ্রিত গন্ধগোকুলকে গতকাল শুক্রবার দুপুরে বন বিভাগের সহযোগিতায় সংগঠনটির কর্মীরা নগরের খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। অব্যাহতভাবে বন ধ্বংসের কারণে খাদ্য ও বাসস্থান-সংকটে বন্য প্রাণী বাসাবাড়িতে ঢুকে পড়ছে বলে জানান ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির।