প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। প্রাণীটিকে গতকাল মঙ্গলবার উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি জঙ্গলে দেখতে পান এলাকাবাসী। তাঁরা এটিকে আটক করে উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিককে খবর দেন। তিনি গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করে উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যানে ছেড়ে দেন। লক্ষ্মণ চন্দ্র ভৌমিক জানান, এর আগেও বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া তিনটি গন্ধগোকুল এই উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।