গফরগাঁও থেকে মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুর্বৃত্তদের হাতে নিহত সাইকুল মিয়ার মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খোকশাইল গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ মিয়া নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।
গত ১৫ অক্টোবর তাড়াইলে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক সাইকুলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা দাউদপুর এলাকার একটি খালে লাশ ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাইকুলের বাবা রাজু মিয়া ১৭ অক্টোবর তাড়াইল থানায় হত্যা মামলা করেন। পরদিন পুলিশ সারং গ্রামের মানিক মিয়াকে (৪০) গ্রেপ্তার করে।
এসআই আলমগীর হোসেন বলেন, ‘সাইকুল হত্যার অনেক কিছু ইতিমধ্যে উদ্ঘাটন করা হয়েছে।’